গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) হানিফের বিরুদ্ধে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
শনিবার বিকেলে হানিফকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর থানা পুলিশ। মহানগর হাকিম তসরুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, বনানীর ডিওএইচএস থেকে শনিবার সকালে মেজর (অব.) হানিফকে আটক করেছে পুলিশ।
জেআই





