অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিএনপি মাঠ গরম করতে চাচ্ছে।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে রাজনীতি অনভিপ্রেত। বিএনপি মাঠে রাজনীতি করতে পারছে না, এ কারণে এ রায় নিয়ে মাঠ গরম করতে চাচ্ছে।
ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আইন কমিশনের চেয়ারম্যান ও প্রাক্তন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বক্তব্য নিয়ে সুপ্রিম কোর্ট বারের তৎপরতা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
অপর দিকে আজ সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন আদালতে আবেদন জানান যে, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে খায়রুল হকের বক্তব্য আদালত অবমাননাকর।
এমবি





