হবিগঞ্জের লাখাইয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার মোড়াকরি (পূর্ব পাড়া) গ্রামে এই ঘটনা ঘটেছে।

মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাখাই থানার ওসি এমরান হোসেন বলেন, ওই স্কুলছাত্রীকে মঙ্গলবার মধ্যরাতে একই গ্রামের আব্দুর হেকিমের ছেলে জাবেদ মিয়া (২০) ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

একপর্যায়ে ওই ছাত্রীর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। বুধবার হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযুক্ত জাবেদ মিয়াকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এএস