যশোরে বিএনপির তিন কর্মীসহ ৪১ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তাদের যশোর কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতভর আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা সহিংসতাসহ বিভিন্ন মামলার আসামি। এদের মধ্যে বিএনপির তিন কর্মী রয়েছে।

এমকে