কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা অন্তর চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাত দেড়টায় গাইবান্ধায় তার বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার সকালে তাকে ময়মনসিংহের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
অন্তর চৌধুরী বিশ্ববিদ্যালয় পশুপালন অনুষদের দ্বিতীয় লেভেলের প্রথম সেমিস্টারের ছাত্র।
উল্লেখ্য, সাদ হত্যাকাণ্ডের পরই ছাত্রলীগের এ নেতা বিশ্ববিদ্যালয় থেকে পালিয়ে যায়। এরপর ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]