গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৯০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি ৪৪০ গ্রাম গাঁজা ও ৯৫ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৪ জুন ২০২২) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।
এইচএন





