রোববার (৬ মার্চ) সকালে রোয়াংছড়ি ও রুমা সীমান্তবর্তী মোংবাইপাড়া এলাকার গভীর জঙ্গলে মরদেহগুলো দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ বান্দরবানের পু‌লিশ সুপার জে‌রিন আখতার ব‌লেন, গতকাল বান্দরবা‌নের রুমার পাইন্দু ইউ‌নিয়‌নে দুই পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসীর ম‌ধ্যে গোলাগু‌লির ঘটনা ঘ‌টে। কিন্তু আজ সকা‌লে রোয়াংছ‌ড়ির সাঙ্গু নদীর পা‌ড়ে চারজ‌নের মরদেহ প‌ড়ে আছে বলে খবর পাই। পরে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, শ‌নিবার দুপু‌রে রোয়াংছ‌ড়ির তালুকদারপাড়ার কা‌ছে আঞ্চ‌লিক সংগঠন জেএসএস মূল দ‌লের নেতা‌ অনুমংকে হত্যা ক‌রে লাশ নি‌য়ে যায় আরেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ।

এ ঘটনায় জেএসএস মূল দ‌লের সন্ত্রাসীরা রা‌তে রুমার পাইন্দু এলাকায় অন্য দলের ওপর গু‌লি চালায়। তা‌দের লাশ নৌকায় ক‌রে এনে রোয়াংছ‌ড়ির মংবাতং পাড়ায় সাঙ্গু নদীর পা‌ড়ে ফে‌লে যায়। রোববার বেলা ১১টার সময় তা‌দের লাশ দেখতে পায় স্থানীয়রা। প‌রে তারা পু‌লিশ‌কে খবর দেয়।

এমআই