রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা নাশকতার মামলায় জামিন পাননি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে রিজভীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রুহুল কবির রিজভীকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাব সদস্যরা আটক করেন।

আটকের পর তাকে বিভিন্ন মামলায় ৩০ দিনের রিমান্ড দেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।

এমকে