একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আপিলের যুক্তি উপস্থাপন আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আদালত।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারপতিরা হলেন বিচারপতি এস কে(সুরেন্দ্র কুমার) সিনহা, বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
এ পর্যন্ত সাঈদীর পক্ষের আট দিন যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান।
প্রথম দিন শাহজাহান রাষ্ট্রপক্ষের সাক্ষীরা যে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন তা প্রমাণ করার চেষ্টা করেছেন।
দ্বিতীয় দিনে সাঈদীর নাম একাত্তরের কোন বইয়ে রাজাকার হিসাবে নাই এবং তিনি যে পিরোজপুরের একজন কৃতি সন্তান তা প্রমাণের চেষ্টা করেছেন।
তৃতীয় দিনে শাহজাহান সাঈদীর বিরুদ্ধে দেয়া রাষ্ট্রপক্ষে সাক্ষীদের সাক্ষ্য ও ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার দেয়া সাক্ষ্যের বৈপরীত্য দেখিয়েছেন।
চতুর্থ দিনে শাহজাহান ছয় নম্বর সাক্ষী মানিক পসারির করা মামলা ও ট্রাইব্যুনালে দেয়া তার সাক্ষ্যের মধ্যে গরমিল দেখিয়েছেন।
পঞ্চম দিনের যুক্তিতে এসএম শাহজাহান রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী মফিজ উদ্দিন পসারীর সাক্ষের যুক্তি উপস্থাপন করেন।
ছষ্ঠ দিনের যুক্তিতে এসএম শাহজাহান ৭২ এ রাজাকারদের বিরুদ্ধে সাঈদীকে আসামি করা হয়নি তার যুক্তি উপস্থাপন করেন।
সপ্তম দিনের যুক্তিতে আসামিপক্ষ দেখিয়েছেন একাত্তরের ঘটনায় সাক্ষ্য দেয়া ট্রাইব্যুনালের এক সাক্ষীর জন্মই হয়নি।
আসামিপক্ষে ছিলেন অ্যাভোকেট এসএম শাহজাহান, ব্যারিস্টার তানভীর আল আমিন।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এমকে রহমান।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি মাওলানা সাঈদীকে মৃত্যুদণ্ড দেন বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রথম ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে ২৮ মার্চ মাওলানা সাঈদী ও সরকারপক্ষ পৃথক দু’টি আপিল (আপিল নম্বর: ৩৯ ও ৪০) দাখিল করেন।
[b]ঢাকা,১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জিই/এফএ[/b]
অপরাধ
আপিলে সাঈদীর যুক্তি উপস্থাপন ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি
একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আপিলের যুক্তি উপস্থাপন আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন





