রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি আল্লাহ ভরসা বাসে অজ্ঞাতরা অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা মিনিবাসে অগ্নিসংযোগ করেছে দুবৃত্তরা।
আদমজী ফায়ার স্টেশনের জ্যৈষ্ঠ কর্মকর্তা মিলন মিয়া জানান, সন্ধ্যা পৌনে সাতটায় আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং আগুন নেভাতে সক্ষম হই। এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। তিনি জানান, রবিবার সন্ধ্যা আনুমানিক পৌনে সাতটায় ২নং ঢাকেশ্বরী এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি মিনিবাসে অজ্ঞাত দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে। অগ্নিসংযোগকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
এনএইচ





