রোববার (৩ এপ্রিল) সকাল ছয়টা থেকে সোমবার (৪ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৪ হাজার ৮৬৩ পিস ইয়াবা, ১১০ পুরিয়া হেরোইন এবং ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এইচএন