সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

রোববার সকালে ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহ এ দিন ধার্য করেন।

আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় ১৩ আগস্ট দিন ধার্য করে আদালত।

উল্লেখ্য, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি সাগর-রুনি হত্যার অভিযোগে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেন নওশের আলম রোমান।

এ মামলার তদন্ত করতে ডিবি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। এরপর ডিবির কাছ থেকে র‌্যাবের কাছে তদন্তের দায়িত্ব হস্তান্তর করা হয়।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনির দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হন।

ঢাকা, ২৯ জুন(টাইমনিউজবিডি.কম)//এএইচ