গ্রেপ্তারকৃতরা হলেন- শামীম হোসাইন (২৬), পিতা আব্দুল সামাদ সরদার; রুবেল হাওলাদার (২৪), পিতা মৃত হারুনুর রশিদ; শাহাদাত গাজী (৩০), পিতা সলেমান গাজী; - সবাই পৌরসভার স্থানীয় বাসিন্দা।

আটককৃতদের মোবাইল ফোনে বিভিন্ন স্কামার অনলাইন প্রতারণার জুয়ার অ্যাপ ও প্ল্যাটফর্মে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়। স্কামার পরিচালনার সময় তারা ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত সিম ব্যবহার করছিল।

ডিবি সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনিপ্রক্রিয়া শুরু হয়েছে। তাদের মোবাইল ও অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম পরীক্ষা করে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা এসআই নূর বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অনলাইন প্রতারকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

ডিবি বলছে, ভবিষ্যতেও অনলাইন জুয়া এবং প্রযুক্তি ব্যবহার করে অপরাধের ক্ষেত্রে জোর তৎপরতা চলবে।

এমএম