বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানের বিরুদ্ধে শাহবাগ থানার নাশকতার মামলায় আবারো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার রাজীবকে আদালতে হাজির করে নাশকতার তিন মামলায় ৩০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে দুটি মামলায় দুই দিন করে এবং অপর মামলায় এক দিন মোট পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান।
এর আগে ১২ আগস্ট পল্টন থানার নাশকতার আট মামলায় রাজীবকে ১৬ দিনের রিমান্ড দেন ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ।
২৯ জুলাই পল্টন –মতিঝিল-শাহবাগ থানার চারটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাজীবকে দুই দিন করে মোট আট দিনের রিমান্ডে পাঠান ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালত।
১৯ জুলাই রাত ১১টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী ফেরিঘাট এলাকায় ৪৫ পিস ইয়াবাসহ মদসদৃশ আরো কিছু মাদকদ্রব্য এবং সঙ্গে থাকা আরো চারজনসহ রাজীব আহসানকে আটক করে পুলিশ।
এমকে





