শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টায় বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকায় উত্তরা বাসস্ট্যান্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৭ এর ব্লক-ই৪ এলাকার মো. সালামের ছেলে আজিজ খান (১৯) এবং একই ক্যাম্পের ব্লক-ডি এলাকার পেডান আলীর ছেলে বশির আলম (২১)।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড়ের উত্তরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮ শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শনিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, অপর একটি অভিযানে জোরারগঞ্জ থানার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. তারেকুলকে(২০) উপজেলার কাটাছরা ইউনিয়নের ছত্তরুয়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য : এর আগে, গত ২৭ জুলাই বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৬ শত ৬ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

এমএম