সরকারি সিদ্ধান্তে জেল কর্তৃপক্ষ যেকোনো সময় ফাঁসি কার্যকর করতে পারবে। এজন্য রিভিউর রায়ের কোনো শর্টকপিও লাগবে না। মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির আদেশ বহাল থাকায় এসব কথা বলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার দুপুরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
বুধবার সকাল সাড়ে ১১টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
অ্যার্টনি জেনারেল বলেন, জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। রায় কার্যকর এখন সময়ের ব্যাপার মাত্র। এখানে জেল কোড বহাল নয়।
তিনি বলেন, আসামি পক্ষ তাদের আবেদনের পক্ষে কোন সঠিক প্রমাণ ও যুক্তি উপস্থাপন করেননি। বরং তারা আদালতে মিথ্যা তথ্য পরিবেশনের চেষ্টা করেছে।
এআই





