ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনায় গ্রেফতার বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার বিকাল ৫টায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক খায়রুল আমিন এ আদেশ দেন। এছাড়া আওয়ামী লীগ নেতা আবদুর রবকে ৫ দিন এবং অস্ত্রসহ আটক সজিবকে ২ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানী থেকে হত্যা মামলার প্রধান আসামি মিনারকে গ্রেফতার করা হয়।
গত ২০ মে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে শহরের বিলাসী সিনেমা হলের কাছে প্রথমে গুলি করে ও পরে তার নিজ গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। ওই দিন রাতেই একরামের ভাই জসিম বাদি হয়ে বিএনপি নেতা মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩৪ জনকে আসামি করে মামলা করেন।[b]
ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]