বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৩ আগস্ট) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (২৪ আগস্ট) আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫২ হাজার ৯৬২ পিস ইয়াবা, ২৪ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৫১ গ্রাম হেরোইন, ৩ বোতল ফেনসিডিল, ১৩ বোতল দেশি মদ ও ৪০টি ইনজেকশন জব্দ করা হয়।

ডিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ৩৮টি মামলা করা হয়েছে।

এন