রিট শুনানির আগেই উচ্চ আদালতে আদেশ হয়েছে বলে সনদ দেয়ার অভিযোগ উঠায় এক আইনজীবীকে তলব করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির বেঞ্চ এডভোকেট রানা কাওসার নামে ওই আইনজীবীকে তলব করেন এবং বেলা ২টায় তাকে আদালতে উপস্থিত হতে নির্দেশ দেন।
বিষয়টি আদালতে উপস্থাপন করেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আবেদনপত্র হিসাবে ওই আদালতের কার্যতালিকায় আসা একটি রিটে বিবাদীপক্ষের আইনজীবী হিসাবে ওকালতনামা দিতে গিয়ে তিনি বিষয়টি আদালতের নজরে আনেন।
এ সময় খোকন বুধবার কালেরকণ্ঠে প্রকাশিত ‘হঠাৎ ফ্যাক্স, বিএনপি সমর্থিত চেয়ারম্যানের শপথ বাতিল’ শিরোনামের একটি প্রতিবেদন আদালতের নজরে আনেন।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
অপরাধ
আদেশ জালিয়াতিতে আইনজীবীকে আদালতে তলব
রিট শুনানির আগেই উচ্চ আদালতে আদেশ হয়েছে বলে সনদ দেয়ার অভিযোগ উঠায় এক আইনজীবীকে তলব করেছে হাইকোর্ট।





