গ্রেপ্তারকৃতরা হলেন- অর্জুন মন্ডলের ছেলে অভিজিৎ মন্ডল (২৭), রবিউল আওয়ালের ছেলে রায়হান আউয়াল (২১)। তারা রাজশাহী নগরীর কুমারপাড়া (ঘোষপাড়া) বাসিন্দা।
র্যাব-৫ জানায়, সদর কোম্পানি একটি অপারেশন দল মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বোয়ালিয়া কুমারপাড়া (ঘোষপাড়া), আলুপট্টি রোড এলাকায় অভিযান চালিয়ে অভিজিৎ মন্ডল ও রায়হান আউয়ালকে গ্রেপ্তার করে। এসময় তাদের থেকে জালিয়াতি কাজে ব্যবহৃত ইলেকট্রিক ডিভাইস ও সরঞ্জামাদি উদ্ধার করে র্যাব।
দেশের বিভিন্নস্থান থেকে অনলাইনের মাধ্যমে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অর্ডার সংগ্রহ করে অভিনব উপায়ে সেগুলো তৈরি করে সরবরাহ করে আসছিল।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করলে, তারা সে সত্যতা স্বীকার করে। রাজশাহীতে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা হয়েছে।
এমএম