জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও দু'জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন, রাজু, সোহান, জাহিদ, আশিক ও আকরাম। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সবাই পলাতক আছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, নাজমুস সাকিব তপু, মাজহারুল ইসলাম, কামরুজ্জামান সোহাগ, শফিউল আলম সেতু, অভিনন্দন কুণ্ডু অভি ও অরূপ।
এছাড়াও দু'জনকে মামলা থেকে খালাস দেয়া হয়েছে। তারা হলেন, মো. নাজমুল হুসেইন প্লাবন ও মো. মাহমুদুল হাসান মাসুদ।
উল্লেখ্য, ২০১২ সালের ৮ জানুয়ারি বিকালে জুবায়ের আহমেদকে প্রতিপক্ষ ছাত্রলীগের নেতাকর্মীরা কুপিয়ে জখম করে।
পরের দিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জুবায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের ছাত্র ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে ঘটনার পরের দিন আশুলিয়া থানায় ১৩ জনকে আসামী করে মামলা করে।
গত বছরের ৮ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪।
এআর





