রাজধানী ঢাকাতে মাদকবিরোধী অভিযানে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, রোববার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়।

তিনি বলেন, তাদের কাছ থেকে ৩ হাজার ৬৫ পিস ইয়াবা, ৪৪ গ্রাম হেরোইন, ২২ কেজি ৮৯৫ গ্রাম (৮২ পুরিয়া) গাঁজা, চারটি ইনজেকশন, ২৯ বোতল ফেন্সিডিল ও ৭০ গ্রাম আইস জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এইচএন