জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক নিজামুল হক এ দিন ধার্য করেন। আজ রাষ্ট্রপক্ষের সাক্ষী আদালতে না আসায় তা আবারো পেছানো হয়েছে।
২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে ছাত্রলীগ ক্যাডাররা। পরদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র শফিউল আলম সেতু এবং অভিনন্দন কুন্ডু অফি, প্রাণীবিজ্ঞান বিভাগের আশিকুল ইসলাম আশিক, খান মোহাম্মদ রিয়াজ ও জাহিদ হাসান, দর্শন বিভাগের কামরুজ্জামান সোহাগ, ইশতিয়াক মেহবুব অরুপ এবং রাশেদুল ইসলাম রাজু, সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম, ইতিহাস বিভাগের মাহমুদুল হাসান এবং মাজহারুল ইসলাম, অণুজীব বিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব তপু এবং লোক প্রশাসন বিভাগের নাজমুল হাসান প্লাবন।
এরা সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ছাত্র এবং ছাত্রলীগ শাখার নেতা-কর্মী।
ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি
অপরাধ
জাবি শিক্ষার্থী জুবায়ের হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ ১২ ফেব্রুয়ারি