ডিএমপি জানায়, শনিবার (২৩ এপ্রিল) সকাল ৬টা থেকে রোববার (২৪ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে তিন হাজার ৪৩ পিস ইয়াবা, ৩৫ কেজি ৫৯১ গ্রাম গাঁজা এবং ১১১ গ্রাম (২০ পুরিয়া) হেরোইন জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।
এইচএন





