বিয়ের কাবিননামা (রেজিস্ট্রেশন) ফরমের ৫ নম্বর কলামে কনে ‘কুমারী’ কি না এই শব্দ উঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।
‘কুমারী’ শব্দের স্থলে ‘অবিবাহিত’ লিখতে বলা হয়েছে। পাশাপাশি কাবিননামার ফরমে ৪-এর (ক) উপধারা সংযোজন করে ছেলেদের ক্ষেত্রে বিবাহিত, অবিবাহিত, তালাকপ্রাপ্ত কি না তা লিপিবদ্ধ করতেও নির্দেশ দিয়েছে আদালত।
আজ রোববার এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না, অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা লিপি। বিয়ের কাবিননামার ফরমে কনে ‘কুমারী’, ‘বিধবা’ ও ‘তালাকপ্রাপ্ত’ সংক্রান্ত ৫ নম্বর কলাম থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।
রায় শেষে অ্যাডভোকেট জেড আই খান পান্না সাংবাদিকদের বলেন, বিয়ের কাবিননামায় দুটি কলামে বৈষম্যের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রিট করেছি। আদালত শুনানি শেষে বিয়ের কাবিননামা (রেজিস্ট্রেশন) ফরমে ৫ নম্বর কলামে কনে ‘কুমারী’ কিনা এই শব্দ উঠিয়ে দিতে বলেছেন। ‘কুমারী’ শব্দের পরিবর্তে ‘অবিবাহিত’ লিখতে রায় ঘোষণা করেছেন।
‘এ ছাড়া কাবিননামার ফরমে ৪-এর (ক) উপধারা সংযোজন করে ছেলেদের ক্ষেত্রে বিবাহিত, অবিবাহিত, তালাকপ্রাপ্ত কি না তা লিপিবদ্ধ করতে নির্দেশ দিয়েছেন আদালত। এতে করে ছেলেমেয়েদের ক্ষেত্রে বৈষম্য থাকবে না,’ যোগ করেন আইনজীবী।
জেড





