একাত্তরে মহান মুক্তিযুদ্ধে সহায়তাকারী বিদেশি বন্ধুদেরকে দেয়া সম্মাননা ক্রেস্টের স্বর্ণ  জালিয়াতির ঘটনা সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আগামী ১৯ জুনের মধ্যে তথ্য-উপাত্ত দুর্নীতি দমন কমিশনে (দুদক) দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দুদকের অনুসন্ধানী কর্মকর্তার স্বাক্ষরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দফতরে এ চিঠি পাঠানো হয়।

দুদকের চিঠিতে বিদেশিদের সম্মাননা প্রদান সংক্রান্ত মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত, সম্মাননা প্রদান সংক্রান্ত জাতীয় কমিটির সভার এজেন্ডা, রেজুলেশন, ক্রেস্ট তৈরির দরপত্র, দরপত্র মূল্যায়ণ সভার রেজুলেশন, অর্থ বরাদ্ধ, ক্রেস্ট সরবরাহকারী ২ প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান, ক্রেস্টের মান ও পরিমাণ যাচাই সংক্রান্ত প্রতিবেদন, হিসাব ও বিল পরিশোধ সংক্রান্ত নথিপত্র রয়েছে। 

এদিকে  গত ৩ জুন দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম এবং সহকারি পরিচালক শেখ আব্দুস সালামকে বিষয়টি অনুসন্ধানের জন্য দায়িত্ব দেয়া হয়। তারা এই দায়িত্ব পাবার পরই তারা অনুসন্ধান শুরু করেন। দুদকের ওই কর্মকর্তার ১১ জুন পর্যন্ত জালিয়াতির ঘটনা তদন্তে মন্ত্রণালয় গঠিত কমিটির ২০০’পৃষ্ঠার প্রতিবেদন পাঠ সম্পন্ন করেন।

ঢাকা, একে, ১২ জুন, (টাইমনিউজবিডি.কম) // কেএইচ