বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা বিস্ফোরক আইনের মামলায় এ পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি বলেন, ২০১৫ সালে করা বিস্ফোরক আইনের এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে আদালত পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ মামলার মোট আসামি ৩০ জন। তাঁদের মধ্যে ১০ জন জামিনে আছেন। আর দু’জন জেলহাজতে আছেন।

এমবি