৫ টি ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতির সন্দেহভাজন ‘মূল হোতা’কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ (বুধবার) সকালে সিআইডির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
খুদে বার্তায় বলা হয়, সম্প্রতি ৫ টি ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি হয়। এই জালিয়াতির ‘মূল হোতা’কে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ।
গ্রেফতার হওয়া ব্যক্তির কাছ থেকে কয়েক হাজার ক্লোন কার্ড ও কার্ড তৈরির বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম-পরিচয় জানায়নি সিআইডি। কবে, কখন ও কোত্থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, এ বিষয়েও কিছু জানানো হয়নি। বিস্তারিত তথ্য জানাতে আজ (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সিআইডির ব্রিফিং করার কথা।
এমবি





