পল্টন থানায় দায়ের করা বোমা বিস্ফোরণ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ১৪৭ নেতাকর্মীর পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামী ১০ নভেম্বর।
বৃহস্পতিবার মহানগর হাকিম তারেক মইনুল হোসেন ভূঁইয়া এ সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।
গত বছরের মার্চে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বোমা ও ককটেল বিস্ফোরণ এবং কার্যালয় ভাঙচুর মামলায় তাদের বিরুদ্ধে বুধবার আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।
কিন্তু বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আজকে আদালতে হাজির হতে পারবেন না বলে তাদের আইনজীবীরা সময় আবেদন করেন। এ প্রেক্ষিতে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





