স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন গণমাধ্যমকে জানান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও https://result.dghs.gov.bd থেকে পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
অনলাইনে যেভাবে মেডিকেল পরীক্ষার ফলাফল দেখা যাবে স্বাস্থ্য অধিদপ্তর-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে আপনি আপনার MBBS ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।
ধাপ ১: প্রথমে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (Directorate General of Health Services - DGHS) ভিজিট করুন।
ধাপ ২: ওয়েবসাইটে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করুন।
ধাপ ৩: নির্ধারিত স্থানে আপনার অ্যাডমিশন রোল নম্বর (Admission Roll Number) দিন।
ধাপ ৪: ‘Result’ বাটনে ক্লিক করলেই আপনার ফলাফল স্ক্রিনে দেখা যাবে।
ধাপ ৫: সেখান থেকে আপনি আপনার ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবেন।
মেরিট লিস্টের পিডিএফ
স্বাস্থ্য অধিদপ্তর এমবিবিএসের মেরিট লিস্টের পিডিএফ কপিও প্রকাশ করবে। সেখানে নির্বাচিত পরীক্ষার্থীদের রোল নম্বর ও প্রাপ্ত নম্বর প্রকাশ করা হবে। এই পিডিএফ পাওয়া যাবে result.dghs.gov.bd এই লিংকে।
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন পদ্ধতি ফল পুনঃনিরীক্ষণের জন্য শুধুমাত্র মোবাইল এসএমএস-এর মাধ্যমে আবেদন করা যায়: আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: DGHS RSC এটি ১৬২২২ নম্বরে পাঠান প্রথম এসএমএস পাঠানোর পর আপনার নম্বরে একটি পিন (PIN) নম্বরসহ ফিরতি মেসেজ আসবে।
এবার দ্বিতীয় এসএমএসে আবেদন নিশ্চিত করতে টাইপ করুন: DGHS RSC YES <পিন নম্বরটি> পুনঃনিরীক্ষণের জন্য নির্ধারিত ১০০০ টাকা ফি আপনার ফোন থেকে কেটে নেওয়া হবে।
এনএইচ