ইউরোপে ন্যাটো জোটের শীর্ষ কমান্ডার বলেছেন, এ জোটের পূর্ব ইউরোপীয় সদস্য দেশগুলোতে শিগগিরই মার্কিন সেনা মোতায়েন করা হতে পারে। পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার উত্তেজনা যখন ক্রমেই বেড়ে যাচ্ছে তখন এ ঘোষণা দিল ন্যাটো। অবশ্য ইউক্রেন ন্যাটো জোটের সদস্য নয়।
ন্যাটো জোটের ইউরোপীয় কমান্ডার এবং মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা জেনারেল ফিলিপ ব্রিডলাভ বার্তা সংস্থা এপিকে বলেছেন, পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক শক্তি জোরদারে অংশ হিসেবে মার্কিন সেনা তলব করা হতে পারে। তিনি বলেন, “আমরা মূলত পানি, স্থল ও আকাশসীমাসমৃদ্ধ একটি প্যাকেজ চাই যেখানে বসে আমরা আমাদের সবচেয়ে পূর্বের সদস্যদেশগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারি। আগামী সপ্তাহের মধ্যে এ ব্যবস্থা করার দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে এবং আমি যতদ্রুত সম্ভব তা করতে চাই।”
রাশিয়ার কাছাকাছি ন্যাটোভুক্ত দেশগুলোতে মার্কিন সেনা পাঠানো হবে কি না জানতে চাইলে জেনারেল ব্রিডলাভ বলেন, “আমি কোনো সদস্যদেশের অংশগ্রহণ বাদ দেয়ার কথা বলতে পারি না।” ইউক্রেন সীমান্তে রাশিয়া এখনো ৪০,০০০ সেনা মোতায়েন করে রেখেছে বলে দাবি করেন ব্রিডলাভ। তার মতে, এই ৪০ হাজার সেনাকে সব ধরনের ক্ষমতা ও সর্বাত্মক যুদ্ধ করার সক্ষমতা দিয়েই ইউক্রেন সীমান্ত মোতায়েন করা হয়েছে।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
‘পূর্ব ইউরোপে মার্কিন সেনা মোতায়েন করা হতে পারে’
ইউরোপে ন্যাটো জোটের শীর্ষ কমান্ডার বলেছেন, এ জোটের পূর্ব ইউরোপীয় সদস্য দেশগুলোতে শিগগিরই মার্কিন সেনা মোতায়েন করা হতে পারে। পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার





