বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং।
ভুটানের প্রধানমন্ত্রী গতকাল পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় ড. মোমেনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। খবর বাসস’র।
যথাযথ চিকিৎসার মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দ্রুত আরোগ্য লাভ করে তাঁর দায়িত্ব পুনরায় শুরু করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন ড. লোটে শেরিং।
এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ড. টান্ডি দর্জি ও পররাষ্ট্র সচিব কিংয়ে সিংয়ে পৃথক বার্তায় ড. মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেন।
এমবি





