ভিয়েতনামে শ্রমিক আবাসনের জন্য নির্মাণাধীন একটি ভবন ধসে ১৪ জন শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন

বুধবার রাতে দেশটির হা থিন প্রদেশের ভুং অং অর্থনৈতিক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সরকার ও রাষ্ট্রিয় টেলিভিশন।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত দুজন শ্রমিকের লাশ ধসে পড়া কংক্রিট ও ইস্পাতের স্তুপের নীচে চাপা পড়েছিল।

রাষ্ট্রিয় ভিয়েতনাম টেলিভিশন (ভিটিভি) জানিয়েছে নিহতরা সবাই ভিয়েতনামি নাগরিক।

নিহতদের লাশ উদ্ধার ও আহতদের সহায়তা করতে উদ্ধারকারীরা জরুরী ভিত্তিতে কাজ শুরু করেছেন। উদ্ধার কাজে ভিয়েতনাম সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও যোগ দিয়েছেন।

আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে ভিটিভি’র খবরে জানানো হয়েছে। উদ্ধারকারীরা ইস্পাত ও কংক্রিটের ধ্বংস্তুপ খুঁড়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা করছে।

এআর