নড়াইলের লোহাগড়া উপজেলায় জলাতস্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে উপজেলায় অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৯ ডিসেম্বর) সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ লুৎফুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন, ডাঃ কামরুল ইসলাম. এমডিভি সুপারভাইজার আমজাদ হোসেন, লোহাগড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলামসহ স্বাস্থ্য সহকারী, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মিলু/এমএম