ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্জ একেএম মহিবুল্লাহ নাগর ও যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্জ ওমর আসাদ রিন্টুকে আটক করেছে পুলিশ।
শুক্রবার(৯জুন) বেলা ১২ টায় সময় উপজেলার দলীয় কার্যালয় থেকে তাদেকে আটক করা হয়।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি)এ,কে,এম শাহীন মন্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদেরকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ আটক করা হয়েছে।
এদিকে তজুমদ্দিন বিএনপি’র সভপতি ও যুগ্ম সম্পাদকে আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা-৩, লালমোহন ও তজুমদ্দিন আসনের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মেজর(অবঃ)হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম।
শাহীন/জেড





