বাংলাদেশ-ভারতের যৌথ বিনিয়োগে এলপিজি গ্যাস প্লান্ট স্থাপনের জন্য দু’দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
রাজধানীর হোটেল র্যাডিসনে সোমবার দুপুরে উভয় দেশের প্রতিমন্ত্রীদের বৈঠক শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও ভারতীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল অয়েল কোম্পানির মধ্যে এলপিজি প্লান্ট স্থাপনে এ সমঝোতা স্মারকে সই হয়।
দু’দেশের জ্বালানি প্রতিমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ভারতের প্রাকৃতিক গ্যাসবিষয়ক প্রতিমন্ত্রী (ইন্ডি পেন্ডেন্ট চার্জ) ধর্মেন্দ্র প্রধান।
এর আগে বাংলাদেশ-ভারতের যৌথ বিনিয়োগে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সমঝোতায় সই করে উভয় দেশ।
এসএম





