বরিশালে কীর্তনখোলা নদীতে একটি লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় কার্গোটি নদীতে ডুবে গেছে। এছাড়া লঞ্চটির সামনের তলা ফেটে গেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নদী বন্দরসংলগ্ন কীর্তনখোলায় এই দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া কার্গোটি নাম হাজী ‘মোহাম্মদ টুটু মিয়া’। আর  লঞ্চটির নাম ‘এমভি শাহরুখ-২’।

ঘটনাস্থলে ‘পূবালী-২’ নামের একটি লঞ্চ যাত্রী‌দের উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে।

জানা যায়, ‘শাহ‌রোখ-২’ নামের ওই যাত্রীবা‌হী লঞ্চ‌টি বরগুনা থেকে ঢাকার উদ্দেশে যা‌চ্ছি‌লো। এসময় নদীবন্দর এলাকায় বিপরীত দিক দিয়ে যেতে থাকা এমভি হাজি মো. দুদু মিয়া নামের কার্গোটির সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনার পরপরই কার্গোটি নদীতে ডুবে যায়।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান,যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং নিমজ্জিত কার্গোর স্টাফদের খোঁজ চালানো হচ্ছে তবে এখন পর্যন্ত নদীতে পড়ে নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া লঞ্চ‌টির তলা ফেটে গেছে।

এমবি