ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক বলেছেন, বিশ্বব্যাপি মহামারি করোনা ভাইরাস সংক্রমন রোধে শুরু থেকেই সরকারের নির্দেশনা পালন করে যাচ্ছি এ সংকটে আমার এলাকার প্রতিটা মানুষের পাশে থাকার চেষ্টা করছি।
কাউন্সিলর মানিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন আপনারা যেভাবে ভোটের সময় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন ঠিক সেই ভাবে প্রতিটা ঘরে ঘরে গিয়ে তাদের প্রাপ্য বুঝিয়ে দিন। আমি প্রধানমন্ত্রীর সেই কথা পালন করার চেষ্টা করছি ইন্শঅআল্লাহ।
মানিক আরো বলেন, এই সংকট সমাধানের এজন্য আমি বাসায় বাসায় খাবার পৌঁছে দিচ্ছি যাতে কোন মানুষের খাবারের কষ্ট না হয় করোনা ভাইরাস সংক্রমন সহজেই রোধ করা যায়। তিনি বলেন, অনেকে এ খবারকে ত্রাণ ভাবতে পারে এজন্য বলছি এটা ত্রাণ নয় এটা আমার ২৬ নং ওয়ার্ড বাসীর অধিকার। তার কারণ হলো আমি এলাকার জনপ্রতিনিধি। একজন সেবক হয়ে জাতির এই সংকটের সময় তাদের পাশে থাকা এবং ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া এটা আমার দায়িত্ব ও কর্তব্য।
মানিক বলেন, সাধারণ মানুষ যেন ঘর থেকে বের না হয় এজন্য আমি এসএমএস এর মাধ্যমে খাবার পৌছে দিচ্ছি প্রতিটা বাসায় বাসায়। অনেকে খাবার নিতে লজ্জা বোধ করে আমি বিভিন্ন মাধ্যমে তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিচ্ছি। আজ সরেজমিনে দেখা যায় ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক । জানা গেছে, নোবেল করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত কার্যক্রম বাস্তবায়নের জন্য
২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক শুরু থেকেই অত্র এলাকার জনগণের পাশে আছেন। ২৬ নং ওয়ার্ড এলাকা ঘুরে জানা যায়, নিম্ন ও মধ্যবিত্তরা ত্রাণ সামগ্রী নিতে অনেকেই সঙ্কোচ বোধ করছেন তারা যেন লজ্জা না পাই এজন্য তিনি অত্র এলাকার প্রত্যেকটা বাসাবাড়িতে ত্রাণ পৌঁছে দিচ্ছে এবং বলছেন এটা আমার ২৬ নং ওয়ার্ডের বসবাসরত মানুষের অধিকার।
এসময়ে তাদের পাশে দাড়ানো আমার দায়িত্ব। আপনারা কেউ চিন্তা করবেন না আমি আপনাদের পাশে আছি সব সময় থাকবো ইনশাআল্লাহ। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ২৬ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি উন্নয়নমূলক ওয়ার্ড হিসেবে পরিচিত। এজন্য এ এলাকায় বসবাসরত মানুষেরা আলহাজ্ব হাসিবুর রহমান মানিক কে জনতার কাউন্সিলর হিসেবে অগ্রগতি কার দিয়েছে।
এলাকা মানুষের দাবী রাজধানীর মধ্যে মানিক যেভাবে জনগণের জন্য কাজ করে অন্যান্য কাউন্সিলররা যদি এমন কার্যক্রম অব্যাহত রাখে তাহলে জাতির এই সংকটে তেমন কোন অসুবিধা হবার কথা না।
এবিসিদ্দিক





