সাতক্ষীরায় মাদক বিক্রি ও সেবনের দায়ে এক নারীসহ ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আছাদুজ্জামান এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে, মল্লিক আমিরুল হক , বেল্লাল হোসেন, সুভাষ দাশ, সাদ্দাম হোসেন ও সেলিম হোসেনকে দুই বছর করে; মরজুরুল আহমেদ খাঁকে তিন মাস, এবং মনিরুল ইসলাম , রানী বেগম ও ইসমাইল হোসেনকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া রফিকুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার রাতভর পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। আজ শনিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেন।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





