বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ভাষা সৈনিক, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,

সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী

লীগের সাবেক সভাপতি মির্জা তোফাজ্জল হোসেন মুকুল সোমবার রাত পৌনে ১০টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ

মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যু সংবাদ শোনার পর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও আত্মীয়-স্বজনরা তার দিঘুলিয়াস্থ বাসায় ছুটে যান।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং প্রবাসী মুজিবনগর সরকারের অন্যতম সংগঠক ছিলেন। দেশে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন।

পারিবারিক সূত্র থেকে জানাযায়,মরহুমের লাশ আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রথম জানাজা শেষে টাঙ্গাইলে আনা হবে। এরপর জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসএম