ভারত থেকে কেনা মোট ১২০টি কোচের মধ্যে দুই দফায় গত কয়েক সপ্তাহ আগে ৫০টি কোচ দর্শনা স্থলবন্দর দিয়ে জেলার সৈয়দপুর রেল কারখানায় আনা হয়। ভারত থেকে আমদানী করা এসব ৪০টি যাত্রীবাহী কোচ ট্রাফিক বিভাগে হস্তান্তরের জন্য পরীক্ষা নিরীক্ষা শুরু করছে ভারতীয় রেলওয়ের একটি প্রকৌশলী দল।
আজ শুক্রবার দুপুরে জেলার সৈয়দপুর রেলওয়ে কারখানায় দলটি ওজন ক্ষমতা, কারিগরি উপযুক্ততা ও অন্যান্য যান্ত্রিক ক্ষমতা পরীক্ষা শুরু করেন। পরীক্ষা নিরীক্ষা শেষে কোচগুলো কমিশনিং করা হবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত¡াবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন সাংবাদিকদের জানান, বাংলা নববর্ষে ৪০টির মধ্যে কমপক্ষে একটি বা দুটি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে এবং প্রতিনিধি দলটি রেলওয়ের যান্ত্রিক ও বৈদ্যুতিক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ দেবেন।।
এম আর





