বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সদস্যদের দেশ না ছাড়ার আহ্বান জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি'র তিন নেতা।
তারা সংখ্যালঘুদের উদ্দেশে বলেন, 'আপনারা এই দেশেই থাকুন। এই দেশেই শক্তিশালী সংগঠন তৈরি করুন। ভারত আপনাদের পাশে থাকবে, সহায়তা করবে। '
মাদারীপুর রোববার রাতে আন্তর্জাতিক সনাতন ধর্ম মহাসম্মেলনে উপস্থিত বিজেপির তিন নেতা এ কথা বলেন।
তারা হলেন, রাজ্যসভার প্রভাবশালী সদস্য রামদাস আতাউলে, বিজেপির জাতীয় সম্পাদক ও দলটির পশ্চিমবঙ্গের মুখ্য পর্যবেক্ষক সুরেশ পূজারী ও বিজিপি কার্যনির্বাহী পরিষদের সদস্য অরুন হালদার।
অনুষ্ঠানে তারা বলেন, 'এদেশের সংখ্যালঘুদের বিভিন্ন বিষয় আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষন করছি। কথা দিয়ে গেলাম, আমরা আপনাদের পাশে থাকবো।'
মহাসম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ধীরেন্দ্র নাথ বারুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আল আমিন মোল্লা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন।
এমবি





