চট্টগ্রামে পৃথক স্থানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার করেছে এক কিশোর ও এক কিশোরী। সোমবার বিকালে নগরীর শোলকবহর এলাকায় রনি চক্রবর্তী (১৬) ও পাথরঘাটা এলাকায় শারমিন আক্তার (১৮) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, বিকেল সাড়ে ৫টার দিকে পাঁচলাইশ থানার শোলকবহর এলাকায় বাথরুমের ভেতর গলায় দড়ি দিয়ে রনি চক্রবর্তী নামে এক ছাত্র আত্মহত্যা চেষ্টাকালে গুরুতর আহত হয়। পরে আহতাবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, সন্ধ্যা ৬টার দিকে কোতোয়ালী থানার পাথরঘাটার আশরাফ আলী সড়কে বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে আত্মহত্যার চেষ্টাকালে গুরুতর আহত হয়। পরে চমেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





