ঈদুল আজহার সময় পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। কোরবানির গরুর চামড়া প্রতি ফুট ঢাকার ভেতরে ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
খাসি ও ভেড়ার ক্ষেত্রে দেশের সর্বত্র ফুটপ্রতি দাম হবে ২০ থেকে ২২ টাকা। আর বকরির চামড়ার দাম প্রতি ফুট ১৫ থেকে ১৭ টাকা।
রোববার কোরবানির পশুর চামড়ার দরসংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা হয়।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব এম আবদুল্লাহ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সুভাশিষ বোস, পুলিশের আইজির প্রতিনিধি, র্যাবের ডিজির প্রতিনিধি, চামড়া শিল্পের ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা।
আদর





