সোমবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।
সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি সাংবাদিকদের নানা প্রশ্নেরও উত্তর দেবেন প্রধানমন্ত্রী। এর আগে সোমবার বিকেলে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়।
প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরের সময়, বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার বিষয়ে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এন





