গভীর রাতে শীতার্ত ও ছিন্নমুল মানুষদের কম্বল জড়িয়ে দিলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ ও উপজেলা প্রক্ল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেন তারা।
শীতে কালীগঞ্জের শীতার্ত ও ছিন্নমুল মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে উপজেলা প্রশাসনের উদ্যোগে রেলওয়ে স্টেশনের ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। একই সাথে এতিমখানা কম্বল বিতরণ করে।
উপজেলা প্রশাসন হাত থেকে একটি করে কম্বল পেয়ে খুশি হওয়া মানুষগুলো আবেগ জড়িত কণ্ঠে বলেন, আমাদের এখানে আগে কোনোদিনই কেউ এভাবে শীতবস্ত্র দেয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে ছিন্নমূল শীতার্ত মানুষকে কিছু শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ বিতরণ প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) রবিউল হাসান জানান, বিত্তবান মানুষ গরম কাপড় কিনে শীত নিবারণ করলেও গরিব-ছিন্নমূল মানুষরা টাকার অভাবেশীতের গরম কাপড় কিনতে পারছেন না। তাই অসহায় মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। প্র
চণ্ড ঠাণ্ডার কারণে দিনমজুর শ্রেণির মানুষ কাজেও যেতে পারছে না। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতে বের হওয়া।
নুরনবী/এএস





