গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে বেলাল হোসেন (৩০) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামের কড়িতলা নামক বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাজারের ডিস লাইন (ক্যাবল) ব্যবসায়ী শফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানের উপর তলায় অবস্থিত টাওয়ারে ওয়াইফাই সংযোজন
দিতে গিয়ে টাওয়ারের খুঁটি ভেঙ্গে পড়লে এ দূর্ঘটনার শিকার হন যুবক বেলাল হোসেন। নিহত যুবক বেলার হোসেন সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের নছির উদ্দিনের পুত্র। স্থানীয় লোকজন ছুটে এসে বেলালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার চেষ্টা করেন।

বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন- নিহত বেলাল হোসেন স্থানীয়ভাবে ওয়াইফাই, বৈদ্যুতিক সংযোজনসহ ছোট-খাটো কাজ করে আসছিল।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ- পুলিশ পরিদর্শক মাহফুজার রহমান জানান, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। আহত যুবককে চিকিৎসার জন্য স্থানীয়রা রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেছেন। তবে কোনো আবেদন পাইনি।

রুবেল/এমএম