বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী পর্যটনলীগ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে রচনা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (১৭মার্চ) দুপুর ১ টার দিকে স্থানীয় মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সহ সম্পাদক শরীফ হাসান অনু।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির পর্যটন বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান কাওসার, কেন্দ্রীয় পর্যটন লীগের প্রচার সম্পাদক আবুসাইদ সবুজ, কেন্দ্রীয় পর্যটন লীগ কমিটির সদস্য মোতাসিম বিল্লাহ সজিব।
ময়মনসিংহ জেলা পর্যটন লীগের সভাপতি আব্দুল্লাহ আল আজাদ লিমনের সভাপতিত্বে ও জেলা পর্যটন লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফের পরিচালনায় রচনা প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেএ





