কুষ্টিয়ায় বন্ধুর জন্মদিন উপলক্ষে বিষাক্ত তরল পান করে ৩ কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ কলেজছাত্র অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এই ঘটনায় মৃত সাজিদ শহরতলীর আমলাপাড়া এলাকার মৃত সফিকুর রহমানের পুত্র এবং বিকেএসপি’র বাস্কেটবল টিমের সদস্য, পাভেল থানাপাড়া এবং ফাহিম থানাপাড়া এলাকার সাগর আহাম্মেদের পুত্র।
পুলিশ ও মৃত সাজিদের সহপাঠীরা জানান, সাজিদের বন্ধু ফাহিমের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ১০/১৫ জন বন্ধু মিলে পাবলিক লাইব্রেরীর মাঠে ছোটখাটো পার্টির আয়োজন করে। সেখানে তারা অন্যান্য খাবারের পর একটি কোমল পানীয়’র সাথে হোমিও ল্যাবরেটরির একটি ওষুধ মিশিয়ে পান করে।
এর কিছুক্ষন পরে ৬ জন গুরুত্বর অসুস্থ্য হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় কিছু আগে সাজিদ এবং ফাহিম মারা যায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ মুহুর্তে বিস্তারিত বলা সম্ভব নয়। ৬ জনই কুষ্টিয়া ইসলামিয়া কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র। এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি
কুষ্টিয়া জেনারের হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, দুপুরের পরে আননোন পয়জনিং এ আক্রান্তু হয়ে ৬ জন একসাথে হাসপাতালে আসে, তাদের মধ্যে দুইজন মারা যায়। বাকিদের অবস্থা অশংখা জনক।
এএস





