যশোরের শার্শা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের রহমত বদ্দির ছেলে পলাশ বদ্দি (৪২), কাশিপুর গ্রামের ফজর আলীর ছেলে বাবুল মিয়া (৪৫), চটকাপোতা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রোমেছা খাতুন (৪৭), একই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী রিজিয়া খাতুন (৪৩), মফিজুর রহমানের স্ত্রী জামিলা খাতুন (৩৫), রাজনগর গ্রামের খোরশেদের ছেলে জুয়েল রানা (৫০), সমন্ধকাঠি গ্রামের মজিদের ছেলে ট্রিপন (৪০) ও ধলদা গ্রামের লাবুর স্ত্রী ফরিদা খাতুন (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শার্শা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদেরকে গ্রেফতারের পর যশোর আদালতে পাঠানো হয়েছে।

শেখ নাছির/এমবি